উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরুষ বিভাগের ফাইনালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে নগরকান্দা থানা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোতোয়ালি থানা।
সোমবার ২৮ সেপ্টেম্বর ফরিদপুর পুলিশ লাইনস মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে এবং নগরকান্দা থানাকে পরাজিত করে কোতোয়ালি থানা শিরোপা জিতে নেয়।
খেলাকে কেন্দ্র করে পুলিশ লাইনস মাঠে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় অনেক দর্শকও মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে এই কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এর মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।