উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের নতুন সম্ভাবনাময় পর্যটন ও রিভার ভিউ এলাকা কালুরঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত কর্ণফুলীর পাড়ের নয়নাভিরাম লিংক রোডে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে ২,৫০০টি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে টি ফাউন্ডেশন ও টিম মানুষ যে পরিবার।
এই মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সৌজন্যে রয়েছেন টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং যমুনা টিভির জয়েন্ট এক্সিকিউটিভ প্রডিউসার জনাব মোহাম্মদ তারেক ভাই। লাবিব মার্কেটিং কোম্পানির পক্ষ থেকেও এই সবুজায়ন কর্মসূচির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার কথা জানানো হয়েছে।
ব্যবসার পাশাপাশি সমাজ ও পরিবেশের কল্যাণে এমন উদ্যোগের সঙ্গে থাকা একটি দায়িত্ব বলে উল্লেখ করা হয়। আজকের এই ছোট্ট উদ্যোগ একদিন বেড়িবাঁধকে আরও সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।