উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইন ‘চায়ের কাপে বিশ্বকাপে’র বিজয়ীদের পুরস্কৃত করেছে। গতকাল রাজধানীর গুলশানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ক্যাম্পেইনের বিজয়ী নেত্রকোনার দানিয়াল কবির স্পন্দন, নারায়ণগঞ্জের শাহজাদা তৌফিক এবং ঢাকার রেজা রুবেল তিনজনই পুরস্কার হিসেবে ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পেয়েছেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে ফেসবুক ও ইউটিউবে ফুটবলভিত্তিক ৪০টি ভিডিও প্রকাশ করা হয় এবং প্রতিটি ভিডিওর সঙ্গে কুইজ রাখা হয়েছিল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজিআইয়ের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, সিনিয়র জেনারেল ম্যানেজার ও হেড অব অ্যাকাউন্টস এসএম মুজিবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফুটবলের প্রতি মানুষের আগ্রহকে এক কাপ চায়ের পরিচিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা হয়।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বর্তমানে ৫৭টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করছে এবং এই প্রতিষ্ঠানে ৬৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ফ্রেশসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে এমজিআই দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।