উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায় কারণ এই ধাতু থেকে কোনো সুদ পাওয়া যায় না। সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন। বিশ্ব অর্থনীতির ওপর নানা ধরনের চাপ তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তিনি বলেন যে দীর্ঘদিনের জ্বালানির উচ্চমূল্য, সরকারের রেকর্ড পরিমাণ ঋণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত বিনিয়োগের ঝুঁকি বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি। এই পরিস্থিতিতে অর্থনীতিকে সুরক্ষিত রাখতে সরকারগুলোকে আর্থিক ও মুদ্রানীতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন তিনি।
দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার ডলারের দর কিছুটা কমায় প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ দশমিক ০৯ ডলারে উঠেছে। এর আগে বুধবার স্বর্ণের দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
এদিকে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬৫ দশমিক ১০ ডলারে উঠেছে। বিশ্লেষকেরা বলছেন, ডলারের দর কমে যাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের কাছে ডলারে নির্ধারিত স্বর্ণের দাম তুলনামূলকভাবে কমে যায়।