উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
বৈঠকে পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন, সামুদ্রিক অবকাঠামো এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন ডাচ রাষ্ট্রদূত। এছাড়া নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী সিওয়ার্ড সিওয়ার্ডসমার আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কেও তিনি প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।