উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজবাড়ী জেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মোট ৫০০ মিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৯০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ জাল অগ্নিসংযোগের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
এই অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ভূমি মুনতাসির হাসান খান। এছাড়াও নৌপুলিশের সদস্য, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।