উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাংলা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ক্ষতিকর রং ব্যবহার করা ১২০ কেজি ওলুয়া মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। পরে মাছগুলো ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাছের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে বাজারের পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাসে নিষিদ্ধ হর্ন ব্যবহারের অপরাধে এক বাসচালককে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।