উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ০৮ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি সিডিডিএলের অবকাঠামো, জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে সিডিডিএল ইতোমধ্যে ১,০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। এছাড়া ‘মেইড ইন বাংলাদেশ’ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটিতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে।
দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ এবং প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধিতে সিডিডিএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামুদ্রিক নিরাপত্তা রক্ষা ও জাতীয় শিল্পায়নের গতিশীলতা বজায় রাখতে প্রতিষ্ঠানটির এই অবদানের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।