উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পীরগাছায় সারের ডিলার নিয়োগে উপজেলা বিএনপির সভাপতির স্বাক্ষরিত তালিকার সাথে কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকার হুবহু মিল পাওয়া গেছে। গত ৯ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আখতার স্বাক্ষরিত তালিকায় এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অনুমোদন পাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন বিএনপি নেতা ছাড়াও তাদের স্ত্রী, ছেলে-মেয়ে ও শ্বশুর রয়েছেন। এর মধ্যে তাম্বুলপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রী এবং পীরগাছা সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতির স্ত্রী ডিলার হিসেবে অনুমোদন পেয়েছেন।
উভয় তালিকার হুবহু মিলের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা জানান যে তিনি সার ডিলার নিয়োগের জন্য কোনো তালিকা কোথাও দেননি। এছাড়া উপজেলা কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন যে নীতিমালা অনুযায়ী জেলা কমিটি থেকে নাম পাঠানো হয়েছিল।
এদিকে সার ডিলার নিয়োগে প্রতিটি ইউনিয়নে ১৫ থেকে ২০ লাখ টাকা গ্রহণের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক টাকা গ্রহণের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
গত ১৭ আগস্ট পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত ৯টি ওয়ার্ডের জন্য ১৯ জনের একটি তালিকা প্রশাসনকে দেয়া হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের ১২.০০.০০০০.০৩১.০০০০.০০৬.২৬-১৪৬ নং স্মারকে অস্থায়ীভিত্তিতে এই সার ডিলার নিয়োগের অনুমোদন দেওয়া হয়।পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির নেতার সুপারিশের সাথে মন্ত্রণালয়ের তালিকার মিল