উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হলো সমমনা সংস্থা আয়োজিত স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬। কাজির হাট শহীদ আমান উল্ল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের সমাপনী দিনে জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্ল্যাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। এ সময় তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা-বরকত লাকী এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল কাশেম লিটন এবং সঞ্চালনা করেন মো. কামাল হোসেন।