উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা করেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। আজ শনিবার দুপুরে শাহবাগ থানা-পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ওই ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
ফুটপাতটি পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেখানে নতুন ডাস্টবিন স্থাপন করা হয়। পাশাপাশি পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কারের কাজও সম্পন্ন করা হয়েছিল।