উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ, ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল টাইগ্রেসরা। এই ম্যাচ দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামল বাংলাদেশ।
ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ এবং গোল্ডেন ডাক মারেন ওপেনার ফারজানা হক। ১১ রানে ২ উইকেট পতনের পর শারমিন আক্তার ২৪ ও অধিনায়ক নিগার সুলতানা ২৯ রান করেন। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ৪ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, যেখানে রিতু মনি ৪৫ ও নাহিদা আক্তার ১৯ রানে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া এবং ষষ্ঠ ওভারে অসি ওপেনার জর্জিয়া ভোলকে ১৯ রানে আউট করেন হাবিবা ইসলাম। তবে ফোবি লিচফিল্ডের ৭৭ রান এবং এলিসা পেরির ২৬ ও অ্যানাবেল সাদারল্যান্ডের ২৫ রানরে ভর করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বল হাতে বাংলাদেশের হাবিবা ৩৬ রানে ২টি ও রাবেয়া ৩২ রানে ১ উইকেট নেন এবং ম্যাচসেরা হন সাদারল্যান্ড।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। অস্ট্রেলিয়ার পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রানে ৪ উইকেট নেন।