উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর আগেই আজ শনিবার সকালে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশের একটি দল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনজনকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে এবং তাদের আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি আগেই আঁচ করতে পেরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন অভিজিৎ দিপকে, যেখানে তিনি জানান যে তাঁর অনুপস্থিতিতে অজিঙ্ক শিন্ডে রাজধানী নয়াদিল্লিতে পরবর্তী প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেবেন। মহারাষ্ট্রের আলীবাগের বাসিন্দা অজিঙ্ক শিন্ডে আম আদমি পার্টির সাবেক কর্মী এবং কম্পিউটার সায়েন্সে স্নাতক শিন্ডে আইটি খাতের মোটা অঙ্কের বেতনের চাকরি ছেড়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন।
শিন্ডে সিজেপি গঠনের সূচনালগ্ন থেকেই দলটির সঙ্গে যুক্ত আছেন এবং গত জুন ও জুলাইয়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার পর দলের মূল কমিটির সদস্য হন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আয়োজিত এই প্রতিবাদের মুখে মধ্য দিল্লিতে ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ দুই হাজারের বেশি মানুষকে আটক করেছে।