উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিসকে নির্বাচিত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। গতকাল ধনাঞ্জয়া ডি সিলভা নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়ক হলেন মেন্ডিস। শ্রীলংকার ১৯তম টেস্ট অধিনায়ক হলেন মেন্ডিস।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে তার। এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে বড় সংস্করণে দায়িত্ব পালন শুরু করবেন মেন্ডিস।
২০১৫ সালে কলম্বোতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ৩১ বছর বয়সী মেন্ডিস। এখন পর্যন্ত ৭৫ টেস্টে ৪ হাজার ৮৩৬ রান করেছেন তিনি।
গত মে মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলংকার অধিনায়ক নির্বাচিত হন মেন্ডিস। প্রথমবার টেস্টে অধিনায়ক হলেও সীমিত ওভারের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেন্ডিসের। ২২ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং লাহোরে ১৭ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলংকা। টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে শ্রীলংকা। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে লংকানরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে সিরিজের যাত্রা শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ব্যাটারের অর্ধশতকে বাংলাদেশের পুঁজি ৩১৭ রান, হারিয়েছে ৮ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের। গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায় শিরোপা জিতল দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়।