উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। আজ শনিবার ঘটা এই মর্মান্তিক ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও প্রাণ হারিয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
এরি নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা ঠিক কী কারণে ঘটেছে বা নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সন্দেহভাজন হামলাকারীর বিষয়েও সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
এরি শহরের পুলিশপ্রধান রিক লোরো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, তাঁর ২৮ বছরের বেশি সময়ের কর্মজীবনে তিনি এমন ঘটনা দেখেননি। শহরবাসী যে পরিমাণ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সাক্ষী হলো, এমন মর্মান্তিক ঘটনা এরি শহরে আগে কখনো ঘটেনি।
এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক বিবৃতিতে জানিয়েছেন, এই কঠিন সময়ে তাঁর প্রশাসনের পক্ষ থেকে এরি শহরের মেয়র দারিয়া ডেভলিনকে সার্বিক সহায়তা দেওয়া হবে।