উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ ১০ অক্টোবর, ২০২৬ খ্রীস্টাব্দে দাগনভূঞা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা -২০২৬ দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রধান কেন্দ্র দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম এ তাহের পন্ডিত।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা কল্যাণ ট্রাস্টের ডিরেক্টর ও বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক তবারক হোসেন, দাগনভূঞা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মো: ইউসুফ মিয়াজী এবং সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলাউদ্দিন, মাস্টার ইকবাল ও মাস্টার মাঈনউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।
পরিদর্শকবৃন্দ পরীক্ষা কেন্দ্রের সামগ্রিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এবারের এই বৃত্তি পরীক্ষায় তিনটি কেন্দ্রের অধীনে ৩৪টি প্রতিষ্ঠানের প্রায় এক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।