উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি)।