উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলা জেলার লালমোহন উপজেলার কচুয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘মানছুর আহমেদ হাওলাদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা। জমজমাট এই ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
মানছুর রাবেয়া ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা। যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্যোক্তা জাহিবুর রহমান সুমন হাওলাদার।
ফাইনালে ভাই ভাই একাদশ বনাম পিপীলিকা একাদশ দল মুখোমুখি হয়। ফুটবল গ্রামবাংলার একটি জনপ্রিয় খেলা এবং এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।
মানছুর আহমেদ হাওলাদারের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ গোল্ডকাপ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এর মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।