উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো টুরিজম প্রকল্প হিসেবে বগুড়ায় সুখের খামার এগ্রো ভিলেজের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার ১০ অক্টোবর সকালে বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামে বাঁকাদিঘীর পাড় এলাকায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পটির শুভসূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা: মনিয়া খানম, থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা: মো: আব্দুল মালেক এবং কৃষি অফিসার মোছা: জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো: তাসদীখ হাবীব এবং ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম। শরীয়াহভিত্তিক মুশারাকা মডেলে পরিচালিত এই প্রকল্পে ২১টি দেশ ও ৪২টি জেলার এক হাজারের বেশি মানুষ অংশীদার হয়েছেন।
প্রকল্পের নকশায় ১০০ রুমের এগ্রো রিসোর্ট, সমন্বিত কৃষি খামার, সৌর বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর আইসিসিবিতে ত্রয়োদশ এশিয়ান ট্যুরিজম ফেয়ারে প্রকল্পটির নকশা উন্মোচন ও দলিল হস্তান্তর করা হয়।