উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সমাজসেবক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল বাশার সাধারণ মানুষের আলোচনা ও পছন্দের শীর্ষে রয়েছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আবুল বাশার দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তার পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত প্রচার-প্রচারণা এবং গণসংযোগ সবার নজর কাড়ছে।
এলাকার সাধারণ ভোটাররা জানান, তারা এমন একজন মেম্বার চান যাকে বিপদ-আপদে সবসময় পাশে পাওয়া যায়। আবুল বাশার সেই গুণাবলী সম্পন্ন একজন মানুষ হওয়ায় জনপ্রিয়তায় তিনি অনেকটা এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।
নিজের নির্বাচনী ভাবনা নিয়ে মোঃ আবুল বাশার বলেন, পদের লোভে নয় বরং মানুষের সেবা করার মানসিকতা নিয়েই তিনি নির্বাচনে লড়ছেন। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, তরুণদের বিনোদন ও মাদক মুক্ত সমাজ গড়ার মাধ্যমে ৪ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন তিনি।