উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দাদের রাত্রিকালীন চিকিৎসাসেবার দুর্ভোগ লাঘবে বিশেষ ব্যবস্থা নিয়েছে চাটমোহর উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতি। রোগীদের সুবিধার কথা বিবেচনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ৩০ রাত ওষুধের দোকান খোলা রাখার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
গত অক্টোবর রাত ১০টায় উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে আরও অংশ নেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান, ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।
উপজেলায় রাতে দোকান খোলা না থাকায় এবং হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ না মেলায় জরুরি প্রয়োজনে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। জরুরি মুহূর্তে ওষুধ নিশ্চিত করতে একটি দোকান খোলা রাখার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সমিতির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।