উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাই উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রমের খানা জরিপ। প্রাথমিক পর্যায়ে উপজেলার কুল্লা ও চৌহাট ইউনিয়ন এবং ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
রোববার ১১ অক্টোবর ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে জরিপকাজে নিয়োজিত সুপারভাইজার ও জরিপকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আল মামুন তাঁদের হাতে এসব ট্যাব তুলে দেন। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে নির্ধারিত এলাকাগুলোতে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের টাকা দিতে হয় না এবং এ কার্যক্রমের নামে কেউ অর্থ দাবি করলে তাঁকে টাকা না দিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।