উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করে ইট প্রস্তুতের অপরাধে দুটি ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় অবস্থিত মা ব্রিকস ও হালাল ব্রিকসে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মা ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং হালাল ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ধামরাই উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত থেকে ইটভাটা দুটির সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করলে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।