উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোর জেলার নলডাঙ্গায় মাদকসেবী ও কারবারিদের আতঙ্কের নামে পরিণত হয়েছেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান। সম্প্রতি এই থানায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য দেখে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকলে এলাকাটিকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব হবে।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল জানান, মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দেশ ও সমাজের শত্রু বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, অপরাধীদের সম্পর্কে প্রশাসনকে দ্রুত তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান এই বিএনপি নেতা।
সফলভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করায় নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানসহ পুরো পুলিশ বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান শফিকুল ইসলাম বুলবুল। স্থানীয় সচেতন মহলের ধারণা, পুলিশ ও জনগণের এই সম্মিলিত সহযোগিতার ফলে নলডাঙ্গা থেকে খুব শীঘ্রই মাদকের অভিশাপ চিরতরে দূর করা যাবে।