উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন (৩৫), সাদিক মিয়া (২৬), রাকিব সিকদার (২২), মো. সুমন মিয়া (৩৪), ফেরদৌস মিয়া (৩৫) এবং মো. সাগর হোসাইন (৩০)।
পরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।