উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে কলকাতা থেকে আইয়ুব মিয়া ৮০ হাজার টাকা আলমগীরের কাছে পাঠান। নুরা মিয়ার ছেলে আলমগীরের সঙ্গে এই টাকা পাওনা নিয়ে বিরোধের জেরেই ফজলে মেম্বার ও হানিফ মাতুব্বরের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে ফজলে মেম্বারের পক্ষের আটজন এবং হানিফ মাতুব্বরের পক্ষের দুজন আহত হন। গুরুতর আহত ইয়ার আলী মিয়া ও সুজন মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় নগরকান্দা থানায় উভয় পক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।