উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের সদরপুরে সাড়ম্বরে উদযাপিত হয়েছে নজরুল বর্ষ এবং উন্মোচিত হয়েছে দুটি নতুন সাহিত্য পত্রিকা। গত শনিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সদরপুর শাখা এই বর্ণাঢ্য আয়োজনের আয়োজন করে।
সুজন সদরপুরের সভাপতি কবির হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ জাহিদ হাসান, ইমারত হোসেন বাচ্চু, করিম রেজা বাবু ও মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ‘কল্পলোক’ ও ‘The Creative Mind’ নামক দুটি সাহিত্য পত্রিকার মোড়ক উন্মوচন করেন।
বক্তারা বলেন, মনন বিকাশ ও নতুন প্রজন্মের মাঝে সাহিত্য প্রীতি বাড়াতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। নিয়মিত সাহিত্যচর্চা সমাজে মুক্তবুদ্ধি, মানবিকতা এবং সাংস্কৃতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সবশেষে আকর্ষণীয় নজরুলসংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এই সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।