উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওমরাহযাত্রীসহ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা এবং চিকিৎসা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
হামলায় ভুক্তভোগী ওমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলে আহতদের অবস্থার খোঁজ নিয়েছেন তিনি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসহ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা সমগ্র মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।