উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ এবং সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার জেরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসনব্যবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে যার ফলে প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রশাসনিক ক্ষমতা প্রতিষ্ঠিত হবে।
রোববার প্রাদেশিক রাজধানী পেশোয়ারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং প্রদেশটির অন্যান্য শহরের সড়কও বন্ধ রাখা হয়। সরকারের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহর ও জনপদে লং মার্চ কর্মসূচি পালন করছেন পিটিআই সমর্থকেরা।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃত উদাসীনতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান এ পদক্ষেপকে অত্যন্ত উদ্বেগজনক, গুরুতর রাজনৈতিক ভুল এবং একটি অগণতান্ত্রিক ব্যবস্থা বলে অভিহিত করেছেন।