উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজ গঠনে এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।