উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিক্ষার্থীদের খেলার মাঠ দখলমুক্ত করে খেলাধুলার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানী মডেল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ ১২ অক্টোবর ২০২৬, সোমবার আয়োজিত এই মানববন্ধন থেকে তারা দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার বিকল্প নেই। অথচ খেলার মাঠ ব্যবহার নিয়ে বাধার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে।
রাজধানী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামীম বলেন, শিশুরা শুধু বই পড়ে বড় হয় না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। একটি মাঠ শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার অন্যতম প্রধান মাধ্যম। তারা কোনো বিরোধ চান না; বরং আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান চান, যাতে শিক্ষার্থীরা তাদের খেলাধুলার সুযোগ ফিরে পায়।
প্রধানমন্ত্রীর ঘোষণা এবং মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বশির উল্লাহ বশির এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা দ্রুত মাঠ ব্যবহারের সমস্যা সমাধানের দাবি জানান।