উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই এবং আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
আগামী ১২ নভেম্বর এই শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ফেরদৌসী আহমেদ বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এবং আইন অনুযায়ী এই আসনে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে।
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ।