উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাঁচ ধাপে এবারের ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এই সময়সূচি চূড়ান্ত করা হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের ভোটের এই তারিখগুলো জানান।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচী ঘোষণা করেছিল ইসি এবং ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন করার অসুবিধার কথা তুলে ধরা হয়।