উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। জিডির সূত্র ধরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই মিঠন চন্দ্র ঘোষ এই অভিযান পরিচালনা করেন।
১২ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মোঃ আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ মোঃ নাজের হোছাইন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর।
হারানো ফোন ফিরে পেয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মালিকরা। জনসেবা ও নিরাপত্তা নিশ্চিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে আকবরশাহ থানা কর্তৃপক্ষ।