উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইলের দক্ষিণকান্দী এলাকায় কুমার নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় বিশাল নৌকা বাইচ। আগামী ১০ অক্টোবর, শনিবার আয়োজিত এ নৌকা বাইচকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়েছে।
দক্ষিণকান্দীর যুব সমাজের উদ্যোগে এবং ঢাকা উত্তর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসান টিটুর সার্বিক সহযোগিতায় এ বর্ণাঢ্য নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। এই জমজমাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি মহোদয়ের।
ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে কুমার নদ ও এর আশপাশের এলাকায় এখন থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে এবং নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটবে। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের মাঝে সম্প্রীতি বাড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
গ্রামীণ এই ঐতিহ্যকে প্রাণবন্ত ও সফল করে তুলতে এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আগামী ১০ অক্টোবর শনিবার কুমার নদের এই আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।