উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নতুন টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার। নবজাতকের সংবেদনশীল নাভির বিশেষ যত্নের জন্য এতে রাখা হয়েছে বিশেষ আম্বিলিক্যাল কর্ড কাট।
ডায়াপারটিতে থাকা প্রায় ৫,০০০ মাইক্রো চ্যানেল দ্রুত তরল শোষণে সহায়তা করে ও ত্বক শুষ্ক রাখে। এর কটনের মতো নরম টপশিট নবজাতকের কোমল ত্বকে আরামদায়ক অনুভূতি নিশ্চিত করে।
পণ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ওয়েলনেসের সিওও খন্দকার ইশতিয়াক আহমেদ ও অন্যান্যরা। এই নতুন সংযোজন নবজাতকের যত্নকে আরও আরামদায়ক ও সহজ করবে।