উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের চারজন কর্মী। সোমবার ১২ অক্টোবর রাত ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটাররা বর্তমানে জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে অবজারভেশনে আছেন। অসুস্থ কর্মীরা হলেন পলাশী ফায়ার স্টেশনের মো. জিল্লুর রহমান ও মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের মো. মাহাফুজুর হক মজুমদার।
মঙ্গলবার ১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে অসুস্থ অবস্থায় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।