উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের চমৎকার সেঞ্চুরির সুবাদে সিরিজের একমাত্র টেস্ট জিততে আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ১০৬ রানের লিডকে কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছিল। চতুর্থ দিনে সপ্তম উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে ২০১ বলে ১৪৯ রানের জুটি গড়েন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
এই জুটির ওপর ভর করেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির স্বাদ অর্জন করেন লিটন দাস। ১৪টি চারে ১১৭ বলে ১০২ রান করে লিটন আউট হওয়ার পরপরই বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
অন্যদিকে, মিরাজ ৫টি চারের সাহায্যে ৯৭ বলে ৫২ রান করে অপরাজিত থেকে যান। আফগানিস্তানের পক্ষে জিয়া উর রহমান, ইয়ামিন আহমাদজাই এবং মোহাম্মদ সালিম প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।