উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, গরুর মাঠের সামনে থেকে তাঁদের আটক করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের মাদকবিরোধী এ ধারাবাহিক তৎপরতা চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা ৯ নম্বর মামলায় ১৬ পিস ইয়াবাসহ মো. আলী আজগার মুন্সি (৪১), মো. সোলায়মান শেখ (২৬) ও মঞ্জু বেপারীকে আসামি করা হয়েছে। অন্যদিকে ১২ অক্টোবর দায়ের করা ১০ নম্বর মামলায় ৫০ গ্রাম গাঁজাসহ আসামি করা হয়েছে ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের চর কোড়ালিয়া গ্রামের মো. সোলায়মান দেওয়ানকে (৩০)।
ওসি মোফাজ্জল হোসেন আরও জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।