উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এশিয়ান গেমসে ভরাডুবির হতাশা পেছনে ফেলে এবার ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ দল। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। শুক্রবার দুপুর ১২টায় এই ঐতিহাসিক ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল।
ম্যাচটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড হলেও নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিস্থিতি না থাকায় তারা আরব আমিরাতকে বেছে নিয়েছে। ১৬১টি টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জনের পর এটিই বাংলাদেশের প্রথম নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচ। তবে এই ম্যাচটি শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম কিছুটা বেকায়দায় ফেলেছে বাংলাদেশ দলকে।