উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলোচিত জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেওয়া হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির, বিপিএম নিজ হাতে পর্যটকের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন। এ ঘটনায় পেশাদারিত্ব ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই বিদেশি পর্যটক। পাশাপাশি তিনি বাংলাদেশ ভ্রমণে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও গণমাধ্যমের সামনে তুলে ধরেন।