উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও আগ্রহ তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা সম্ভাব্য শীর্ষ পদের ৫ নেতার নাম নিয়ে সংগঠনের বিভিন্ন মহলে নানা সমীকরণ চলছে।
আলোচনায় থাকা প্রধান নেতারা হলেন সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সাবেক ১ নম্বর সহসভাপতি কাউসার খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল। এছাড়া সম্ভাব্য তালিকায় আরও রয়েছেন সাবেক সহসভাপতি কাজী শাওন আলম এবং সাবেক দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।
সংগঠনের নেতাকর্মীদের মতে, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা ও ত্যাগের মূল্যায়ন করেই নতুন নেতৃত্ব নির্বাচন করা উচিত। তবে কারা শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে আসছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।