উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপজেলার মোট ৬৫টি পূজা মন্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও রায়পুরা পৌরসভার পক্ষ থেকেও বিশেষ অনুদান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।