উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। অদ্য ১৪ অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সামিউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি অসীম কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সরকারি অনুদান এর পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে প্রতিটি মন্ডপে নগদ ৫ হাজার ও ৩০০পিছ শাড়ি অনুদান প্রদান করেন। তাছাড়াও ১৭ টি পূজা মন্ডপ এর রাস্তা সংস্কারের জন্য ১০ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।