উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে নরসিংদী পুলিশ লাইন্সে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রি. তারিখে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
পূজা চলাকালীন মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
উক্ত ব্রিফিং প্যারেডে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট জনাব রাশেদুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।