উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, বিষ্ণুপুর ইউনিয়নের সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক এবং সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে এগিয়ে আসুন।
দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান সাবেক এই চেয়ারম্যান। পরিশেষে, ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি।