উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিডিওর ভয়েসওভার তৈরি, কনটেন্টে কণ্ঠ যোগ করা কিংবা লিখিত বক্তব্যকে অডিওতে রূপান্তর করতে এখন নিজের কণ্ঠে রেকর্ড করার প্রয়োজন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লিখিত লেখা থেকেই মানুষের মতো স্বাভাবিক কণ্ঠ তৈরি করা যায়, যার জন্য ElevenLabs: AI Voice Generator অ্যাপ ব্যবহার করা যেতে পারে।
প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি সার্চ করে ইনস্টল ও চালু করতে হবে এবং প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। অ্যাপে প্রবেশ করে টেক্সট টু স্পিচ অপশনটি নির্বাচন করার পর সেটিংস আইকনে ক্লিক করে মডেল অপশন থেকে পছন্দের মডেল বেছে নিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে।
আগের পেজে ফিরে ভয়েস নির্বাচনের অপশনে গিয়ে সার্চ বারে Bunty লিখে খুঁজে Bunty Punchy অপশনটি নির্বাচন করে সিলেক্ট ভয়েস বাটনে চাপ দিতে হবে। এরপর যে লেখাটিকে অডিওতে রূপান্তর করতে চান, সেটি নির্দিষ্ট টেক্সট বক্সে লিখে বা পেস্ট করে ভয়েস তৈরির বাটনে ক্লিক করতে হবে।
প্রক্রিয়া শেষ হলে অডিওটি চালিয়ে শুনে নিতে হবে এবং পছন্দ হলে ডাউনলোড আইকনে ক্লিক করে ফাইলটি ফোনে সংরক্ষণ করতে হবে। অ্যাপের সংস্করণ অনুযায়ী অপশনের নাম ও অবস্থানে পরিবর্তন হতে পারে এবং ফ্রি ও প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে সীমা ভিন্ন হতে পারে।