উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর মাসের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়।
জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তি পরবর্তী সময়ে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। সে অনুযায়ী ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংযুক্ত করায় ইভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন হয়।
বর্ণিত প্রেক্ষাপটে জনস্বার্থে, এনবিআর কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদগুলোর অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ব্যতীত দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। বাসস