উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, রংপুরের তৎকালীন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।