উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানের একটি লেক থেকে আজ বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ ধারণা করছে এবং ঘটনার সময় তাঁর পরনে জিনসের প্যান্ট ছিল।
দুপুরে গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেকে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা গুলশান থানায় খবর দেন। পরে বেলা তিনটার দিকে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।